ভাজপা বিধায়ক তাপসী মন্ডলের বিরুদ্ধে ক্ষুব্ধ দলের নিচুতলার কর্মীরা - The News Lion

ভাজপা বিধায়ক তাপসী মন্ডলের বিরুদ্ধে ক্ষুব্ধ দলের নিচুতলার কর্মীরা

 


দি নিউজ লায়নঃ   ভাজপা বিধায়ক কারুর কথা শুনেন না তিনি শুধু শুভেন্দুর কথায় কাজ করেন। দলের পুরোনো কর্মী নেতাদের কার্যত পাত্তাই দেননি এলাকায় তাকে দেখাই যায় না কোন উন্নয়নে তিনি লাগেন না- এমনই বিস্ফোরক অভিযোগ জানিয়ে দলের জেলা নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে ক্ষোভ জানালো হলদিয়ার নিচুতলার বিজেপি কর্মীরা।


 পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভাজপা বিধায়ক তাপসী মন্ডলের বিরুদ্ধে নিচুতলার কর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করত না পারার অভিযোগ ঊঠলো।বিধায়কের বিরুদ্ধে এমন  অভিযোগ তুলে রীতিমত লিখিত ভাবে শীর্ষ নেতৃত্বকে নালিশ জানাল এলাকার বিজেপুর চার মণ্ডল সভাপতি। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতমবার সিপিএমের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন  তাপসী মন্ডল।তবে তিনি বর্তমানে বিজেপির বিধায়ক। গত ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সঙ্গে মেদিনীপুরে অমিত শাহের মঞ্চে একই সাথে বিজেপিতে যোগ দেন তাপসী মন্ডল। 


এবারের বিধানসভা নির্বাচনে তাঁকেই ফের হলদিয়া আসনেই প্রার্থী করে বিজেপি। বিজেপির একটা সূত্রের খবর, তখন থেকেই হলদিয়ায় আদি ও নব্য বিজেপির দ্বন্দ্ব চলছে। তবে তা এভাবে প্রকাশ্যে আসেনি। কিন্তু এবার তাপসীর কার্যকলাপ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন হলদিয়া ও সুতাহাটার চার মণ্ডল সভাপতি। 

বুধবার দলের বিধায়কের বিরুদ্ধে উপদল তৈরীর চেষ্টা চালানোর অভিযোগ এনে রাজ্য কমিটির দ্বারস্থ হয়েছেন হলদিয়া ও সুতাহাটার চার মণ্ডল সভাপতি। যদিও এমন অভিযোগ মানতে চাননি হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। এমনকি তাঁর দাবি, এমন কোনও অভিযোগপত্র যাওয়ার খবরও তাঁর কাছে নেই।


 দলের সবার সঙ্গে তাঁর ভাল সম্পর্ক বলে দাবি করেন বিজেপি বিধায়ক। জানা গেছে পশ্চিমবঙ্গ বিজেপির সম্পাদক (সংগঠন) কে লেখা এক  অভিযোগপত্রে হলদিয়ার চার মণ্ডল সভাপতিরা জানিয়েছেন যে, কর্মীদের দীর্ঘ নিরলস পরিশ্রমে কে তিনি অবজ্ঞা না করলে হলদিয়া বিধানসভা কেন্দ্রে তাদের ফলাফল আরও ভাল হতে পারত। তাঁদের আরো অভিযোগ, বিধায়ক তাপসী মণ্ডল দলের  মণ্ডল সভাপতি ও পুরনো কর্মীদের অন্ধকারে রেখে একতরফা ভাবে সব সিদ্ধান্ত নিচ্ছেন। নির্বাচনী অর্থ বণ্টণের ক্ষেত্রেও অনিয়ম করেছেন। 


এমনকি দলের মধ্যে উপদল তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। অভিযোগ সংগঠনের কার্যকর্তাদের বাদ দিয়ে বাইরে থেকে কয়েকজন ব্যাক্তিকে এনে ঘুরে বেড়ান। আর এর ফলে সংগঠনে গণ্ডগোল দেখা দিচ্ছে। নিষ্ঠাবান কার্যকর্তারা দলের প্রতি বিমুখ হচ্ছেন। দলের মন্ডল সভাপতিদের বিধায়কের বিরুদ্ধে অভিযোগের কথা বাইরে চলে আসায় অস্বস্তিতে পড়েছে বিজেপি।যদিও এই নিয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে রাজী হননি বিজেপির তমলুক সাংগঠনিক  জেলার নেতৃত্বরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.